নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে আব্দুল কাদের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সতর্ক করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, ‘নোংরামি করলে বরদাশত করব না।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টা ২০ মিনিটে একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
বাধ্য হয়ে হোক আর যেমন-ই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদের স্বাগত জানাই। তবে, তাদের ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত, সেটা কাম্য নয়। আর আমরা হতেও দেবো না।
৫ আগস্টের পরে এ রকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন, আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।
এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো; বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সতর্ক করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, ‘নোংরামি করলে বরদাশত করব না।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টা ২০ মিনিটে একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
বাধ্য হয়ে হোক আর যেমন-ই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদের স্বাগত জানাই। তবে, তাদের ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত, সেটা কাম্য নয়। আর আমরা হতেও দেবো না।
৫ আগস্টের পরে এ রকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন, আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।
এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো; বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে?
আপনাদের সম্মানিত আমিরের ভাষায়-ই বলি-
পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাব
কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।