নোংরা পরিবেশে ছানা তৈরি করে জরিমানা গুনলেন ব্যবসায়ী
কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্র ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) দয়রামপুর এলাকার মেছের আলীর ছেলে। আদালত সূত্রে জানা গেছে, দয়রামপুর এলাকার রবিউল মিষ্টির ছানা তৈরির বৈধ কাগজপত্র ছিল না। একই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ছানা তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। ফলে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে কারখানায় থাকা দুধ, ছানা ও সেগুলো রাখা পাত্রে মাছি-পোকামাকড় থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈধ কাগজপত্র ছিল না তার। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ছানা তৈরি করে বিক্রি করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আল-ম
কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্র ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) দয়রামপুর এলাকার মেছের আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, দয়রামপুর এলাকার রবিউল মিষ্টির ছানা তৈরির বৈধ কাগজপত্র ছিল না। একই সঙ্গে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ছানা তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। ফলে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে কারখানায় থাকা দুধ, ছানা ও সেগুলো রাখা পাত্রে মাছি-পোকামাকড় থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈধ কাগজপত্র ছিল না তার। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে ছানা তৈরি করে বিক্রি করায় তাকে এ জরিমানা করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আল-মামুন সাগর/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?