নোয়াখালীতে ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
নোয়াখালীর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়। বিকেলে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। চিঠিতে আরও বলা হয়, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ বিষয়ে সজিবুর রহমান সজিবকে বার বার ফোন দিলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি দাবি করেন, সদর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কথা না শোনায় এ অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে এ বিষয়ে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম
নোয়াখালীর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়। বিকেলে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
চিঠিতে আরও বলা হয়, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ বিষয়ে সজিবুর রহমান সজিবকে বার বার ফোন দিলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি দাবি করেন, সদর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কথা না শোনায় এ অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে এ বিষয়ে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম
What's Your Reaction?