নোয়াখালীতে জাতীয় পার্টির ৯ নেতার বিএনপিতে যোগদান

নোয়াখালী-৫ আসনের নেয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতিসহ ৯ নেতা বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ধর্মপুর সরকারি বিদ্যালয় মাঠে ধানের শীষের একটি উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীরা হলেন- নেয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আফতাব উদ্দিন স্বপন, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নিজাম উদ্দিন খোকন, মিজানুর রহমান, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল মন্নান খান, আবদুল মতিন, মো. রাসেল ও আবদুল কাদের। আফতাব উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নয়জন আজ বিএনপিতে যোগদান করেছি। বাকি জীবন এ দলের আদর্শে রাজনীতি করতে চাই। অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম যোগদানকারীদের হাতে ফুল দিয়ে তাদেরকে বিএনপিতে স্বাগত জানান। এসময় তিনি বলেন, নতুন যোগ দেওয়া নেতাদেরকে স্বাগত জানাই। আশা করি সামনের দিনগুলোতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকার মানুষ উপকৃত হবে। ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস

নোয়াখালীতে জাতীয় পার্টির ৯ নেতার বিএনপিতে যোগদান

নোয়াখালী-৫ আসনের নেয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতিসহ ৯ নেতা বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ধর্মপুর সরকারি বিদ্যালয় মাঠে ধানের শীষের একটি উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানকারীরা হলেন- নেয়াজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আফতাব উদ্দিন স্বপন, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নিজাম উদ্দিন খোকন, মিজানুর রহমান, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল মন্নান খান, আবদুল মতিন, মো. রাসেল ও আবদুল কাদের।

আফতাব উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নয়জন আজ বিএনপিতে যোগদান করেছি। বাকি জীবন এ দলের আদর্শে রাজনীতি করতে চাই।

অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম যোগদানকারীদের হাতে ফুল দিয়ে তাদেরকে বিএনপিতে স্বাগত জানান।

এসময় তিনি বলেন, নতুন যোগ দেওয়া নেতাদেরকে স্বাগত জানাই। আশা করি সামনের দিনগুলোতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এলাকার মানুষ উপকৃত হবে।

ইকবাল হোসেন মজনু/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow