নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জে দিনের বেলা প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে এলোপাথাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ‘কালামিয়ার দোকান’ এলাকার রাস্তার পাশে অবস্থান করছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩-৪ জন এসে ফারুক হোসেনকে অটোরিকশায় তুলে এলোপাথাড়ি গুলি করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আরও পড়ুন নোয়াখালীতে ‘জামায়াত কর্মী’র কোমরে মিললো তিনটি বিদেশি পিস্তল গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গুলির আঘাত গুরুতর। তার অবস্থা আশঙ

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বেগমগঞ্জে দিনের বেলা প্রকাশ্যে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে এলোপাথাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, ভিডিও ভাইরাল

স্থানীয়রা জানান, সকালের দিকে ফারুক হোসেন হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী ‘কালামিয়ার দোকান’ এলাকার রাস্তার পাশে অবস্থান করছিলেন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩-৪ জন এসে ফারুক হোসেনকে অটোরিকশায় তুলে এলোপাথাড়ি গুলি করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে গুলির আঘাত গুরুতর। তার অবস্থা আশঙ্কাজনক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নুর জামে মসজিদের সামনের চেকপোস্ট থেকে ম্যাগাজিনসহ তিনটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি মো. রহিম (২১) নামের এক ‘জামায়াত কর্মী’কে আটক করে পুলিশ। সম্প্রতিক সময়ে বেগমগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow