নোয়াখালী ফুটবল সুপার কাপ-২০২৬ উদ্বোধন

নোয়াখালী জেলায় ১২ টি দল নিয়ে ফুটবল সুপার কাপ-২০২৬ উদ্বোধন হয়েছে। বুধবার(১৩ মে) বিকালে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে ক্রীড়াবিদ তাউছ মোহাম্মদ বেনী আমিন চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ খেলা উদ্বোধন হয়। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি,ক্রীড়া সংগঠক নুরুল আমিন খানসহ অনেকে।৬ টি ছোটদের ৬ টি বড়দের মোট ১২টি দল এ খেলায় অংশগ্রহণ করে। ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরী জানান,নোয়াখালী জেলার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিটি দলে স্থানীয় তরুণ খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলা কয়েকজন ফুটবলারও রয়েছেন। বর্তমান তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও

নোয়াখালী ফুটবল সুপার কাপ-২০২৬ উদ্বোধন

নোয়াখালী জেলায় ১২ টি দল নিয়ে ফুটবল সুপার কাপ-২০২৬ উদ্বোধন হয়েছে। বুধবার(১৩ মে) বিকালে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে ক্রীড়াবিদ তাউছ মোহাম্মদ বেনী আমিন চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ খেলা উদ্বোধন হয়।

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি,ক্রীড়া সংগঠক নুরুল আমিন খানসহ অনেকে।৬ টি ছোটদের ৬ টি বড়দের মোট ১২টি দল এ খেলায় অংশগ্রহণ করে।

ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরী জানান,নোয়াখালী জেলার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিটি দলে স্থানীয় তরুণ খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলা কয়েকজন ফুটবলারও রয়েছেন। বর্তমান তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নোয়াখালী সুপার ফুটবল কাপ জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি হবে বলে আমরা আশাবাদী।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম বলেন,বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার।মাদক ছোবল থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ক্রীড়া আয়োজনকে সহযোগিতা করা হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের জন্য বসার ব্যবস্থা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করছে। ফাইনাল খেলাকে আরও আকর্ষণীয় করতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

তারা আরও জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার রাখা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে পৃথক পুরস্কার দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow