নৌকাডুবি: নদী সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলো দুই ছেলে

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিহত হয়েছেন। নিহতের নাম মো. নূরে আলম বেচু মাঝি। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার আগে চরফ্যাশন উপজেলার চর পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এসময় তার দুই ছেলে মো. শাকিল মাঝি ও মো. শাহিনকে জীবিত উদ্ধার করা হয়। শাকিল ও শাহিন জানান, শুক্রবার বিকেলের দিকে একটি নৌকা নিয়ে বাবা নূরে আলম বেচু মাঝির সঙ্গে তারা দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যান। চর পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে জাল টানার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়েন। প্রচুর স্রোতে তাদের নৌকা ডুবে যায়। ওই সময় তারা পুলোট ধরে প্রায় দেড় ঘণ্টা ভাসতে থাকেন। পরে তাদের বাবা মারা গেলে দুই ভাই বাবার মরদেহ নিয়ে সাঁতার কেটে চর পাতিলা আসেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

নৌকাডুবি: নদী সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলো দুই ছেলে

ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিহত হয়েছেন।

নিহতের নাম মো. নূরে আলম বেচু মাঝি। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আইচা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার আগে চরফ্যাশন উপজেলার চর পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এসময় তার দুই ছেলে মো. শাকিল মাঝি ও মো. শাহিনকে জীবিত উদ্ধার করা হয়।

শাকিল ও শাহিন জানান, শুক্রবার বিকেলের দিকে একটি নৌকা নিয়ে বাবা নূরে আলম বেচু মাঝির সঙ্গে তারা দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যান। চর পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে জাল টানার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়েন। প্রচুর স্রোতে তাদের নৌকা ডুবে যায়। ওই সময় তারা পুলোট ধরে প্রায় দেড় ঘণ্টা ভাসতে থাকেন। পরে তাদের বাবা মারা গেলে দুই ভাই বাবার মরদেহ নিয়ে সাঁতার কেটে চর পাতিলা আসেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow