নৌবাহিনীর সহযোগিতায় ডিএসসির খাল পুনরুদ্ধারের উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বহুল আলোচিত ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সাতটি প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কাজ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের প্যাকেজ নম্বর ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০-এর আওতাভুক্ত কাজগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে, যা বাংলাদেশ নৌবাহিনীর অধীন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জানা যায়, এ প্রকল্পের মূল লক্ষ্য রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালগুলো পুনরুদ্ধার এবং নগর পরিবেশকে আরও নান্দনিক ও বাসযোগ্য করে তোলা। দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে ঢাকার খালগুলো কার্যত হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ প্রেক্ষাপটে ডি

নৌবাহিনীর সহযোগিতায় ডিএসসির খাল পুনরুদ্ধারের উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বহুল আলোচিত ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সাতটি প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কাজ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের প্যাকেজ নম্বর ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৫ ও ৩০-এর আওতাভুক্ত কাজগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। এসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে, যা বাংলাদেশ নৌবাহিনীর অধীন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

জানা যায়, এ প্রকল্পের মূল লক্ষ্য রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালগুলো পুনরুদ্ধার এবং নগর পরিবেশকে আরও নান্দনিক ও বাসযোগ্য করে তোলা। দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে ঢাকার খালগুলো কার্যত হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ প্রেক্ষাপটে ডিএসসিসির উদ্যোগে খাল পুনরুদ্ধার কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নীতিগত অনুমোদন পাওয়া এসব প্যাকেজের আওতায় খাল খনন, পুনঃখনন, তীর সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিককরণ এবং পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধির মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রকল্প এলাকায় হাঁটার পথ, সবুজায়ন ও জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান তৈরির উদ্যোগও রয়েছে।

সূত্রটি জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য অভিজ্ঞ ও সক্ষম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সে কারণেই সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসব কাজ বাস্তবায়নের জন্য বিবেচনা করা হয়েছে।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow