নৌ কর্মকর্তার গাড়ি খাদে, শিশুকন্যার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন। রাজাপুর থানার কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা এক শিশু মারা গেছে এ

নৌ কর্মকর্তার গাড়ি খাদে, শিশুকন্যার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।

রাজাপুর থানার কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা এক শিশু মারা গেছে এবং দুজন আহত হয়েছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow