নড়াইলে অস্ত্রসহ গ্রেফতার ১

নড়াইলের কালিয়ায় অস্ত্র-গুলিসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা হামিদপুরের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম। গ্রেফতার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কালিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনা শুনেছি, তবে এখনো আসামি হস্তান্তর হয়নি। হস্তান্তর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাফিজুল নিলু/কেএইচকে

নড়াইলে অস্ত্রসহ গ্রেফতার ১

নড়াইলের কালিয়ায় অস্ত্র-গুলিসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা হামিদপুরের সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।

গ্রেফতার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় খবির মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনা শুনেছি, তবে এখনো আসামি হস্তান্তর হয়নি। হস্তান্তর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow