নড়াইলে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

আমেরিকা ও ইসরায়েলের বর্বরোচিত হামলায় ইরানের ইসলামি বিপ্লব ও মুসলিম উম্মাহর নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে মসজিদ আল আবু তালিব (আঃ) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন কলোড়া ফাতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আঃ) এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম, পারভীন সুলতানাসহ অনেকে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও প্রভাবশালী নেতাকে হারিয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।মানববন্ধনে বক্তারা বলেন, "ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালা

নড়াইলে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল

আমেরিকা ও ইসরায়েলের বর্বরোচিত হামলায় ইরানের ইসলামি বিপ্লব ও মুসলিম উম্মাহর নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে মসজিদ আল আবু তালিব (আঃ) উজিরপুর ও নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কলোড়া ফাতেমাতুজজাহারা মসজিদের পেশ ইমাম ইব্রাহীম খলিল রাজাবী, মসজিদ আল আবু তালিব (আঃ) এর পেশ ইমাম মাওলানা ইয়ানুর হোসেন, ইরানের আল-মোস্তফা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজ্জাতুল ইসলাম অলমুসলিমিন ওহিদুল ইসলাম, পারভীন সুলতানাসহ অনেকে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও প্রভাবশালী নেতাকে হারিয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার হত্যাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, "ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না, তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরানের পার্লামেন্টে হামলা, অর্থনৈতিক অবরোধসহ নানা ষড়যন্ত্রের পরও দেশটির অগ্রযাত্রা থামানো যায়নি। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে, তারা কীভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে?" জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে, তবে বিশ্ববাসীর মধ্যে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের মুচিপোল চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow