নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক বাবর আলী আহত
নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক বাবর আলী। তিনি চ্যানেল নাইনের নড়াইল প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা থেকে নিজ মোটরসাইকেলে বাঁকা এলাকার উদ্দেশ্যে রওনা দেন সাংবাদিক বাবর আলী। পথে শামীম চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাবর আলীর স্ত্রী জানান, “দুর্ঘটনায় তার কলারবোনের হাড় ভেঙে গেছে এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।” এদিকে সাংবাদিক বাবর আলীর দ্রæত সুস্থতা কামনা করে নড়াইল জেলার বিভিন্ন সাংবাদিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক বাবর আলী। তিনি চ্যানেল নাইনের নড়াইল প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে কালিয়া উপজেলা থেকে নিজ মোটরসাইকেলে বাঁকা এলাকার উদ্দেশ্যে রওনা দেন সাংবাদিক বাবর আলী। পথে শামীম চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাবর আলীর স্ত্রী জানান, “দুর্ঘটনায় তার কলারবোনের হাড় ভেঙে গেছে এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।”
এদিকে সাংবাদিক বাবর আলীর দ্রæত সুস্থতা কামনা করে নড়াইল জেলার বিভিন্ন সাংবাদিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
What's Your Reaction?