নড়াইলে রেড ক্রিসেন্ট নির্বাচন আজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যিনর্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি ভোটারদের কদরও বেড়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে এবং ৫টি সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের বাইরে একজন স্বতন্ত্র প্রার্থীও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মো. আরমান আলী, আহসান হাবীব মোল্যা, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন, মধুমিতা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন, সদস্য পদে ছানাউল্লাহ, মোহাম্মদ ইসহাক মিয়া, মো. রু

নড়াইলে রেড ক্রিসেন্ট নির্বাচন আজ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যিনর্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি ভোটারদের কদরও বেড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে এবং ৫টি সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের বাইরে একজন স্বতন্ত্র প্রার্থীও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মো. আরমান আলী, আহসান হাবীব মোল্যা, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন, মধুমিতা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন, সদস্য পদে ছানাউল্লাহ, মোহাম্মদ ইসহাক মিয়া, মো. রুহোল আমিন, মো. শরিফুল ইসলাম বেগ, মো. আহসান হাবীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এস এম আমিনুল হাসান মিঠু স্বতন্ত্র প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow