পঞ্চগড়ে আটদিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান। এ সময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বইপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। পরে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২১টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।এছাড়া পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় বক্তারা বিদেশি ভাষার চর্চা ছেড়ে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির নিজেদের জীবন বাজি রেখে ভাষার জন্য লড়াই করেছেন। তারা পঞ্চগড়েরই সন্তান। তাদের ভ

পঞ্চগড়ে আটদিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান। এ সময় পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বইপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। পরে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ২১টি স্টলে বিভিন্ন প্রকাশনী অংশ নিয়েছে।

এছাড়া পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বিদেশি ভাষার চর্চা ছেড়ে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির নিজেদের জীবন বাজি রেখে ভাষার জন্য লড়াই করেছেন। তারা পঞ্চগড়েরই সন্তান। তাদের ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে সব বয়সী মানুষজনকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান বক্তারা।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow