পঞ্চগড়ে জমি খুঁড়তে গিয়ে পাওয়া গেলো মর্টাল শেল
পঞ্চগড়ে আবাদি জমিতে কাজ করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টাল শেল পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে খবর পেয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার জালাসী পাড়া থেকে পুলিশ মর্টাল শেলটি উদ্ধার করে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় খান সেনারা এটা নিক্ষেপ করতে পারে এবং অবিস্ফোরিত অবস্থায় সেটি দীর্ঘদিন মাটির নিচেই ছিল বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা। জমির মালিক হোসেন আলী বলেন, জমিটি অনেকদিন পড়েছিল। সুপারি বাগান করার জন্য কাজ করার সময় শ্রমিকরা লোহার বস্তুটি পেয়ে বাসায় নিয়ে আসেন। পরে জানতে পারি এটি একটি বোমা। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আসলে বস্তুটি মর্টার শেল সদৃশ। আমরা এখনো বিস্তারিত বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বোম্ব ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হতে পারে। সফিকুল আলম/এফএ/এমএস
পঞ্চগড়ে আবাদি জমিতে কাজ করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টাল শেল পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে খবর পেয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার জালাসী পাড়া থেকে পুলিশ মর্টাল শেলটি উদ্ধার করে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় খান সেনারা এটা নিক্ষেপ করতে পারে এবং অবিস্ফোরিত অবস্থায় সেটি দীর্ঘদিন মাটির নিচেই ছিল বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
জমির মালিক হোসেন আলী বলেন, জমিটি অনেকদিন পড়েছিল। সুপারি বাগান করার জন্য কাজ করার সময় শ্রমিকরা লোহার বস্তুটি পেয়ে বাসায় নিয়ে আসেন। পরে জানতে পারি এটি একটি বোমা।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আসলে বস্তুটি মর্টার শেল সদৃশ। আমরা এখনো বিস্তারিত বলতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বোম্ব ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হতে পারে।
সফিকুল আলম/এফএ/এমএস
What's Your Reaction?