পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।এ সময় র‍্যালিতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, প্রতিদিনের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে, যাতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব হয়।তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে জেলা স্বাস্থ্য বিভাগ। আমরা গত দুই বছরে তিন

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ সময় র‍্যালিতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, প্রতিদিনের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে, যাতে করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে জেলা স্বাস্থ্য বিভাগ। আমরা গত দুই বছরে তিন শতাধিক ডেঙ্গু রোগী পেয়েছি, যাদের কেউ পঞ্চগড়ের নয়, বাইরে থেকে আক্রান্ত হয়ে এসেছেন। আমরা সর্বোচ্চ সেবা দিয়েছি এবং সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আগামীতেও নিজেদের সর্বোচ্চ দিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow