পঞ্চগড়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালিত

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। অন্যান্যদের মধ্যে জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক সরকার হায়দার, পাট চাষি আবু হোসেন বক্তব্য রাখেন।

পঞ্চগড়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালিত

পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ।

অন্যান্যদের মধ্যে জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক সরকার হায়দার, পাট চাষি আবু হোসেন বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow