পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা পেলেন দুস্থরা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবঘোষিত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ব্যারিস্টার তাসমিয়া প্রধান এই অর্থ সহায়তা ভূক্তভোগীদের মাঝে তুলে দেন।এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার আমির ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা জাগপার সভাপতি মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অর্থ সহায়তা হিসেবে পঞ্চগড় সদর উপজেলার দুই শতাধিক অসহায় দুস্থদের দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই অর্থসহায়তা পেয়ে খুশি ভূক্তভোগীরা। সাংসদ জানান, রাজধানী ঢাকায় এসব বরাদ্দ দেওয়ার কথা ছিল; কিন্তু তিনি পঞ্চগড়ের মানুষের জন্য এখানে নিয়ে এ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবঘোষিত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ব্যারিস্টার তাসমিয়া প্রধান এই অর্থ সহায়তা ভূক্তভোগীদের মাঝে তুলে দেন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার আমির ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা জাগপার সভাপতি মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা হিসেবে পঞ্চগড় সদর উপজেলার দুই শতাধিক অসহায় দুস্থদের দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই অর্থসহায়তা পেয়ে খুশি ভূক্তভোগীরা। সাংসদ জানান, রাজধানী ঢাকায় এসব বরাদ্দ দেওয়ার কথা ছিল; কিন্তু তিনি পঞ্চগড়ের মানুষের জন্য এখানে নিয়ে এসেছেন। তিনি বলেন, “পঞ্চগড়ের মানুষের জন্য কিছু করতে পারলে আমার আত্মা শান্তি পায়। আগামীতে পঞ্চগড়ের মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
What's Your Reaction?