পটিয়ায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর পটিয়ার সাইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলুয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদরাসা মাঠে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এইচ সিন্ডিকেটের চেয়ারম্যান শিল্পপতি আহমেদুল হক, তামজিদুল ইসলাম, আবুল হাশেম মেম্বার, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত, সাইফুল ইসলাম, মোহাম্মদ রানা, দস্তগীর ইসলাম প্রমুখ। শিল্পপতি খলিলুর রহমান এ সময় বলেন, আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজে অনেক মানুষ আছেন, যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতেও কষ্ট করেন। তাদের কথা চিন্তা করেই আজকের এই চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। আমি আশা করি, ভবিষ্যতেও আ

পটিয়ায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর পটিয়ার সাইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলুয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদরাসা মাঠে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন এইচ সিন্ডিকেটের চেয়ারম্যান শিল্পপতি আহমেদুল হক, তামজিদুল ইসলাম, আবুল হাশেম মেম্বার, কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত, সাইফুল ইসলাম, মোহাম্মদ রানা, দস্তগীর ইসলাম প্রমুখ।

শিল্পপতি খলিলুর রহমান এ সময় বলেন, আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজে অনেক মানুষ আছেন, যারা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতেও কষ্ট করেন। তাদের কথা চিন্তা করেই আজকের এই চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা সবাই মিলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো এবং যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

উপজেলার জিরি, কুসুমপুরা ও কাশিয়াইশ ইউনিয়নের কয়েকটি গ্রামের ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়।

এমডিআইএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow