পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫)। আর শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আজ উপজেলায় তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সময়ে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে মারা গেছে অর্ধশতাধিক গর
পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে নিহত হন সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫)। আর শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, আজ উপজেলায় তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সময়ে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে মারা গেছে অর্ধশতাধিক গরু মারা গেছে।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, ২৮ এপ্রিল পর্যন্ত উপজেলার প্রায় ২৯টি গরুর মৃত্যুর খবর পেয়েছি। আজকের পূর্ণাঙ্গ তথ্য এখনো হাতে আসেনি। তবে অনেক কৃষক তার গরু মারা যাওয়ার খবর জানায়নি। মৃত গরুর সংখ্যা আরও বেশি হতে পারে।
মাহমুদ হাসান রায়হান/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?