পতাকার রঙে সেজেছে ‘আর্জেন্টিনা বাড়ি’

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় আফজাল মুন্সি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। বিশ্বকাপ এলেই তিনি তার বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে থাকেন। ২০১৮ সাল থেকেই তিনি এ ধারাবাহিকতা ধরে রেখেছেন। এবারো হয়নি যার ব্যতিক্রম। ফলে নারায়ণগঞ্জে তার বাড়ি আর্জেন্টিনা বাড়ি হিসেবেই পরিচিত। সরেজমিনে দেখা যায়, একতলা বাড়ি প্রধান গেট, বাড়ির চারপাশ, এমনকি বাসার ছাদে রাখা ফুলের টব পতাকার রঙে রাঙিয়েছেন এ ভক্ত। বাড়ির সামনে দেয়ালে ইংরেজিতে লেখা আর্জেন্টিনা। ছাদে ছোট ছোট আর্জেন্টিনা পতাকার পাশাপাশি বাংলাদেশের বড় একটি পতাকাও টানানো হয়েছে। আফজাল মুন্সি বলেন, আগে ম্যারাডোনার খেলা ভালো লাগতো। যখন ম্যারাডোনা খেলতো তখন থেকেই আর্জেন্টিনার ভক্ত। এখন লিওনেল মেসির। ২০১৮ সাল থেকেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করি। আমি নিজেই রঙ করি। তার স্ত্রী আঞ্জুমান আরা মুন্নি বলেন, ‘আগে থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করতাম। বিয়ের পর দেখলাম আমার স্বামী আর্জেন্টিনার আরও বেশি ভক্ত। এরপর দুজন মিলেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি।’ স্থানীয়রা জানান, আফজাল মুন্সি পেশায় জমি বেচাকেনা করেন। পাশাপাশি বাড়ি রঙ করার চুক্তি নেন। বিশ্বকা

পতাকার রঙে সেজেছে ‘আর্জেন্টিনা বাড়ি’

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় আফজাল মুন্সি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। বিশ্বকাপ এলেই তিনি তার বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে থাকেন। ২০১৮ সাল থেকেই তিনি এ ধারাবাহিকতা ধরে রেখেছেন। এবারো হয়নি যার ব্যতিক্রম। ফলে নারায়ণগঞ্জে তার বাড়ি আর্জেন্টিনা বাড়ি হিসেবেই পরিচিত।

সরেজমিনে দেখা যায়, একতলা বাড়ি প্রধান গেট, বাড়ির চারপাশ, এমনকি বাসার ছাদে রাখা ফুলের টব পতাকার রঙে রাঙিয়েছেন এ ভক্ত। বাড়ির সামনে দেয়ালে ইংরেজিতে লেখা আর্জেন্টিনা। ছাদে ছোট ছোট আর্জেন্টিনা পতাকার পাশাপাশি বাংলাদেশের বড় একটি পতাকাও টানানো হয়েছে।

পতাকার রঙে সেজেছে ‘আর্জেন্টিনা বাড়ি’

আফজাল মুন্সি বলেন, আগে ম্যারাডোনার খেলা ভালো লাগতো। যখন ম্যারাডোনা খেলতো তখন থেকেই আর্জেন্টিনার ভক্ত। এখন লিওনেল মেসির। ২০১৮ সাল থেকেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করি। আমি নিজেই রঙ করি।

তার স্ত্রী আঞ্জুমান আরা মুন্নি বলেন, ‘আগে থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করতাম। বিয়ের পর দেখলাম আমার স্বামী আর্জেন্টিনার আরও বেশি ভক্ত। এরপর দুজন মিলেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি।’

স্থানীয়রা জানান, আফজাল মুন্সি পেশায় জমি বেচাকেনা করেন। পাশাপাশি বাড়ি রঙ করার চুক্তি নেন। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার সমর্থনে দেশটির পতাকার রঙে নিজের বাড়ির রঙ করেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow