পতাকা টানাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত আর্জেন্টিনার সমর্থক

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাধ্যমে আগামী ১১ জুন রাত ১টায় শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা বিরাজ করছে। বাড়ি-বাড়ি প্রিয় দলের পতাকা টানাতে প্রতিযোগিতায় মেতে উঠেছে সমর্থকরা।  মঙ্গলবার (২ জুন) সকালে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন সিরাজুল ইসলাম হৃদয় নামের এক আর্জেন্টিনা সমর্থক।  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলাম কর্ণফুলী উপজেলা আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাড়ির চারতলায় ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা টানানোর সময় সিঁড়ির কার্নিশ থেকে হঠাৎ একঝাঁক মৌমাছি এসে আক্রমণ করে। মৌমাছিরা আমার হাত ও পায়ে কামড় দেয়। আমি কোনোরকম দৌড়ে নিচে নেমে আসি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। স্থানীয় চিকিৎসক লাবলু কুমার দে বলেন, সিরাজুল ইসলাম হৃদয় নামের এক ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মৌমাছি কামড় দিয়েছে, তিনি সকালে চিকিৎসা নিয়ে চলে গেছেন, তবে এখন শঙ্কামুক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow