পতিত সরকার দেশের জাতি গঠনের ভিত্তিকে পিছিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের জাতি গঠনের ভিত্তিকে অনেক পিছিয়ে দিয়েছে।  তিনি বলেন, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে শিশু, কিশোর ও যুবসমাজকে সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বিত বিকাশ নিশ্চিত করতে হবে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমাদের জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো শিশু, কিশোর ও যুবকদের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা বাড়ানো। সেই লক্ষ্য থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক উপকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসে নতুন শিক্ষা কার্যক্রম শুরুর আগে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় তিনটি পৃথক বার্ষিক ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে থাক

পতিত সরকার দেশের জাতি গঠনের ভিত্তিকে পিছিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা 

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, পতিত সরকার দেশের জাতি গঠনের ভিত্তিকে অনেক পিছিয়ে দিয়েছে। 

তিনি বলেন, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে শিশু, কিশোর ও যুবসমাজকে সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার বিকল্প নেই। দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বিত বিকাশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমাদের জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো শিশু, কিশোর ও যুবকদের মধ্যে সংস্কৃতি, ক্রীড়া এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা বাড়ানো। সেই লক্ষ্য থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক উপকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, আগামী জানুয়ারি মাসে নতুন শিক্ষা কার্যক্রম শুরুর আগে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় তিনটি পৃথক বার্ষিক ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে থাকবে বার্ষিক শিক্ষা কর্মসূচি, বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, পতিত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। সংস্কৃতি চর্চা বলতে কার্যত কিছুই অবশিষ্ট রাখেনি। ক্রীড়াক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমরা অন্য দেশের সাফল্যে আনন্দিত হই, কিন্তু আমাদেরও বিশ্ব দরবারে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং দক্ষ জনগোষ্ঠীর মাধ্যমে মর্যাদার আসন নিশ্চিত করতে হবে।

এর আগে সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালন্দে পৌঁছান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

উপজেলায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মী, প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাইফুল হুদা ফুলেল শুভেচ্ছা জানান।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow