পতেঙ্গায় চোরাই তেল ও অস্ত্রসহ আটক ২
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় দুইজনকে আটক করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি করে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, চারটি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়। কোস্টগার্ডের দাবি, উদ্ধার করা লুব অয়েলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে। এদিকে ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ৭০০ লিটার ডিজেল ও প্রায় দুই টন স্ক্র্যাপ জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় দুইজনকে আটক করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি করে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, চারটি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের দাবি, উদ্ধার করা লুব অয়েলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।
এদিকে ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ৭০০ লিটার ডিজেল ও প্রায় দুই টন স্ক্র্যাপ জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?