পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণের

সিলেটের ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাসুম আহমদ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া নিহত মাসুম আহমদ উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাসুম আহমদ তাজপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে গোয়ালা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন মাসুম। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণের

সিলেটের ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মাসুম আহমদ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া

নিহত মাসুম আহমদ উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাসুম আহমদ তাজপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে গোয়ালা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন মাসুম। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow