পথচারীকে মারধরে রাশিয়ান তরুণী মনিকার বিরুদ্ধে মামলা 

প্রকাশ্যে এক পথচারীকে মারধর ও হয়রানি করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলাটির আবেদন করেন।  এসময় বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তে করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) এতথ্য নিশ্চিত করেন।  মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ আনুমানিক বিকেল ৪টায় গুলশান-২ রয়েল ব্লু প্লাজার অপজিট চার রাস্তার মোড়ে এক নিরীহ বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসামি টিকটক করার একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনে আসামির গায়ে লাগে। সেই সময় আসামি বিনা উসকানিতে ও অন্যায়ভাবে ওই বৃদ্ধ পথচারীর উপর আক্রমণ করেন। তার কাছে থাকা ব্যাগ ছুড়ে মারে ও শারীরিকভাবে আঘাত করে মারধর করে। এর ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হয়। আসামি ইচ্ছাকৃতভ

পথচারীকে মারধরে রাশিয়ান তরুণী মনিকার বিরুদ্ধে মামলা 
প্রকাশ্যে এক পথচারীকে মারধর ও হয়রানি করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলাটির আবেদন করেন।  এসময় বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তে করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদী পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম (সুমন) এতথ্য নিশ্চিত করেন।  মামলার অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ আনুমানিক বিকেল ৪টায় গুলশান-২ রয়েল ব্লু প্লাজার অপজিট চার রাস্তার মোড়ে এক নিরীহ বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসামি টিকটক করার একপর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনে আসামির গায়ে লাগে। সেই সময় আসামি বিনা উসকানিতে ও অন্যায়ভাবে ওই বৃদ্ধ পথচারীর উপর আক্রমণ করেন। তার কাছে থাকা ব্যাগ ছুড়ে মারে ও শারীরিকভাবে আঘাত করে মারধর করে। এর ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে অপমানিত ও আঘাতপ্রাপ্ত হয়। আসামি ইচ্ছাকৃতভাবে ওই ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ওই পথচারীকে অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow