পদার্থ, হিসাব ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা ফের নেওয়া হবে

অতিবৃষ্টি ও বন্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষা দিতে না পারায় চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা—এ তিনটি বিষয়ে প্রথমপত্রের পরীক্ষা আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। আরও পড়ুন বুধবার পদার্থবিজ্ঞানসহ ৫ বিষয়ের পরীক্ষা, পড়ার টেবিলে নেই পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে (সোমবার) যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে, এ পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এ পরীক্ষাটি নিয়ে। আরও পড়ুন সংসদে শিক্ষামন্ত্রী / ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে সিম্পলি দুঃখ প্রকাশ করছি তিনি বলেন, এ

পদার্থ, হিসাব ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা ফের নেওয়া হবে

অতিবৃষ্টি ও বন্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষা দিতে না পারায় চট্টগ্রাম বোর্ডে অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা—এ তিনটি বিষয়ে প্রথমপত্রের পরীক্ষা আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

পরীক্ষা পেছানোর দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে (সোমবার) যে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে, এ পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং অনেকেই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এ পরীক্ষাটি নিয়ে।

তিনি বলেন, এরই মধ্যে বন্যার কারণে আমরা চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাবো—পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা—এ পরীক্ষাটি  প্রথমপত্র পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো।

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow