পদোন্নতি পেয়ে কর্মকর্তা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের ৮২ কর্মচারী

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮২ কর্মচারীকে পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হয়েছে। তারা ‘‌সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি পেয়েছেন। এর ফলে তারা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিকের (শাখা-১) উপসচিব মুন্না রাণী বিশ্বাস। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী এসব কর্মচারীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- বেতনক্রমে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দিয়ে নামের পাশে কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া ৮২ জন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এএএইচ/একিউএফ

পদোন্নতি পেয়ে কর্মকর্তা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের ৮২ কর্মচারী

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮২ কর্মচারীকে পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হয়েছে।

তারা ‘‌সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি পেয়েছেন। এর ফলে তারা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিকের (শাখা-১) উপসচিব মুন্না রাণী বিশ্বাস।

এতে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী এসব কর্মচারীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- বেতনক্রমে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দিয়ে নামের পাশে কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ৮২ জন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow