পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা মো. আফছার আলী ও ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চারঘাট উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মো. আফছার আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে রাজশাহীর শ্যামপুর এলাকার পদ্মা নদী থেকে তার ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আট যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে যাওয়ার সময় পদ্মা নদীর মাঝপথে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক নিখোঁজ হন।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে মো. আফছার আলীর মরদেহ বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলায় পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে একই দিন দুপুরে শ্যামপুর এলাকায় পদ্মা নদী থেকে তার ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহ দুটি স্বজন
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা মো. আফছার আলী ও ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চারঘাট উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মো. আফছার আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে রাজশাহীর শ্যামপুর এলাকার পদ্মা নদী থেকে তার ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আট যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে যাওয়ার সময় পদ্মা নদীর মাঝপথে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক নিখোঁজ হন।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে মো. আফছার আলীর মরদেহ বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলায় পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে একই দিন দুপুরে শ্যামপুর এলাকায় পদ্মা নদী থেকে তার ছেলে মো. জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।