পদ্মায় পড়া বাসটি তোলা হচ্ছে, দেখা গেছে যাত্রীদের ব্যাগ-জুতা
দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি থেকে পদ্মায় পড়ে ডুবে যাওয়া বাসটি তুলে আনা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এরই মধ্যে বাসটির সামনের অংশ টেনে পানির ওপর তুলেছে, যার মধ্যে হাতে থাকা ব্যাগ, স্কুল ব্যাগ ও জুতা দেখা যাচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যাওয়ার পর রাতে উদ্ধার অভিযানে আসে ‘হামজা’। ঝড়-বৃষ্টির বাধা কাটিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় বাসটির সামনের অংশ পানির ওপর টেনে তোলার দৃশ্য দেখা যায়।