পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বখ্যাত পপ তারকা রিহানার লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাসভবনে হঠাৎই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভয়াবহ সেই মুহূর্তে গায়িকা নিজেই বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।  ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং একটি অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডির ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে। একটি সূত্র জানিয়েছে, ৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় র

পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বখ্যাত পপ তারকা রিহানার লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাসভবনে হঠাৎই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভয়াবহ সেই মুহূর্তে গায়িকা নিজেই বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে বেভারলি হিলস এলাকায় এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। 

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং একটি অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় রিহানা বা অন্য কেউ হতাহত হননি। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এলএপিডির ডাকাতি ও হত্যা বিভাগ বর্তমানে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে।

একটি সূত্র জানিয়েছে, ৩৮ বছর বয়সী রিহানা তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকির সঙ্গে এই বাড়িতে বসবাস করেন। ঘটনার সময় রিহানা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সেখানে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রিহানা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা এ পর্যন্ত ২৫ কোটি ইউনিটের বেশি রেকর্ড বিক্রি করেছেন। ক্যারিবীয় ঘরানার গান দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ‘গুড গার্ল গন ব্যাড’ অ্যালবামের মাধ্যমে তিনি আন্তর্জাতিক তারকাখ্যাতি পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow