পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান
ফেনীর ফুলগাজীতে নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসায় হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জানা গেছে, নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসা থেকে ১২ শিক্ষার্থী পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করেন। ধর্মীয় রীতি অনুযায়ী তাদের সবক প্রদান করা হয়। সবক প্রদানের মাধ্যমে ওই শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। প্রধান অতিথি এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার বলেন, আরও বেশি বেশি ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। অভিভাবক হিসেবে প্রত্যেক পিতামাতার উচিত সন্তানকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা। এতে সমাজ থেকে অনেক অনাচার দূর হবে। তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীর সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ সাহেব, হিফজ বিভাগের প্রধান হাফেজ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনীর ফুলগাজীতে নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসায় হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জানা গেছে, নুরপুর দারুল উলূম মহিউসসুন্নাহ মাদ্রাসা থেকে ১২ শিক্ষার্থী পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করেন। ধর্মীয় রীতি অনুযায়ী তাদের সবক প্রদান করা হয়। সবক প্রদানের মাধ্যমে ওই শিক্ষার্থীরা কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
প্রধান অতিথি এআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান মজুমদার বলেন, আরও বেশি বেশি ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। অভিভাবক হিসেবে প্রত্যেক পিতামাতার উচিত সন্তানকে ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা। এতে সমাজ থেকে অনেক অনাচার দূর হবে। তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীর সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ সাহেব, হিফজ বিভাগের প্রধান হাফেজ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?