পবিপ্রবিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৭ মে ভোটগ্রহণের নির্ধারিত সময়সূচি থাকলেও অনিবার্য কারণে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, অনিবার্য ও অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কিছু ঘাটতি থাকায় নির্বাচন আয়োজন সম্ভব হয়নি বলেও জানানো হয়। এদিকে, দ্রুত সমস্যার সমাধান করে নতুন তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। পরবর্তী তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow