পবিপ্রবিতে লাগাতার কর্মবিরতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি অপসারণ দাবির আন্দোলনে বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. আতিকুর রহমান, খামার তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল-নোমান ও সহকারী রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম মৃধা, মোসা. ডলি বেগম, সেকশন অফিসার মোসা নাসরিন বেগমসহ অন্যরা। এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া

পবিপ্রবিতে লাগাতার কর্মবিরতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি অপসারণ দাবির আন্দোলনে বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মো. আতিকুর রহমান, খামার তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল-নোমান ও সহকারী রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম মৃধা, মোসা. ডলি বেগম, সেকশন অফিসার মোসা নাসরিন বেগমসহ অন্যরা।

এদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এছাড়া উপাচার্য প্রফেসর ড. কাজী মো. রফিকুল ইসলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow