পরকালে আমলনামা গ্রহণের অবস্থা

আল্লাহতায়ালা বলেন, ‘সেদিন সব মানুষকে আপনার রবের সামনে সারিবদ্ধভাবে সমবেত করা হবে এবং বলা হবেÑ অবশেষে তোমরা আমার কাছে এসে পড়েছ; যেমন তোমাদের প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম। তোমরা তো বলতে যে, আমি তোমাদের জন্যে কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না! আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে; তার কারণে আপনি অপরাধীদের ভীত-সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে—হায় আফসোস, এ কেমন আমলনামা! এ যে ছোট-বড় কোনো কিছুই বাদ দেয়নি; সবই এতে রয়েছে! তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না।’ (সুরা কাহাফ : ৪৮-৪৯) শিক্ষা ১. কেয়ামতের পর হাশরের ময়দান কায়েম করা হবে এবং পৃথিবীর সব মানুষকে সেদিন সেখানে সারিবদ্ধভাবে সমবেত করা হবে। কোনো মানুষ এ থেকে বাদ পড়বে না। ২. পৃথিবীর জীবনে যে যেমন আমল করেছেন, সব কৃতকর্মের সেদিন অনুপুঙ্খ হিসাব গ্রহণ করা হবে। ভালো-খারাপ সব কর্মের বিস্তারিত বিবরণ সবার সামনে দৃশ্যমান থাকবে। ৩. পৃথিবীতে প্রথমবার যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারেন তিনি। আল্লাহ সেদিন মানুষকে এ কথা স্মরণ করিয়ে দেবেন। ৪. মানুষ এখানে যে কাজই করে সব ফেরেশতারা রে

আল্লাহতায়ালা বলেন, ‘সেদিন সব মানুষকে আপনার রবের সামনে সারিবদ্ধভাবে সমবেত করা হবে এবং বলা হবেÑ অবশেষে তোমরা আমার কাছে এসে পড়েছ; যেমন তোমাদের প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম। তোমরা তো বলতে যে, আমি তোমাদের জন্যে কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না! আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে; তার কারণে আপনি অপরাধীদের ভীত-সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে—হায় আফসোস, এ কেমন আমলনামা! এ যে ছোট-বড় কোনো কিছুই বাদ দেয়নি; সবই এতে রয়েছে! তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি জুলুম করবেন না।’ (সুরা কাহাফ : ৪৮-৪৯)

শিক্ষা

১. কেয়ামতের পর হাশরের ময়দান কায়েম করা হবে এবং পৃথিবীর সব মানুষকে সেদিন সেখানে সারিবদ্ধভাবে সমবেত করা হবে। কোনো মানুষ এ থেকে বাদ পড়বে না।

২. পৃথিবীর জীবনে যে যেমন আমল করেছেন, সব কৃতকর্মের সেদিন অনুপুঙ্খ হিসাব গ্রহণ করা হবে। ভালো-খারাপ সব কর্মের বিস্তারিত বিবরণ সবার সামনে দৃশ্যমান থাকবে।

৩. পৃথিবীতে প্রথমবার যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারেন তিনি। আল্লাহ সেদিন মানুষকে এ কথা স্মরণ করিয়ে দেবেন।

৪. মানুষ এখানে যে কাজই করে সব ফেরেশতারা রেকর্ড করে রাখেন। আমলনামা আকারে সব সেদিন দৃশ্যমান করা হবে।

৫. যারা ভালো কাজ করেছে, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। কিন্তু যারা অপকর্মে লিপ্ত ছিল, অবিশ্বাসী ছিল তাদের আফসোসের অন্ত থাকবে না। ভীত-সন্ত্রস্ত দেখাবে তাদের। কিন্তু আল্লাহ প্রত্যেকের আমলনামা অনুযায়ী প্রতিফল দেবেন। কোনো অন্যায় পক্ষপাত করা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow