পরবর্তী আলোচনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইরান
ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হলেও ইসলামাবাদে পরবর্তী বৈঠক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইএসএনএ)। সংস্থাটির এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভবিষ্যৎ আলোচনা আয়োজন নিয়ে এখনো ‘কোনো তথ্য নেই’। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। এদিকে সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন আশা দেখা যাচ্ছে। আবারও নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। আর সেটি বৃহস্পতিবারের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। ইসলামাবাদ বৈঠকের পর থেকে
ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হলেও ইসলামাবাদে পরবর্তী বৈঠক নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইএসএনএ)।
সংস্থাটির এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ভবিষ্যৎ আলোচনা আয়োজন নিয়ে এখনো ‘কোনো তথ্য নেই’। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।
এদিকে সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন আশা দেখা যাচ্ছে। আবারও নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। আর সেটি বৃহস্পতিবারের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি।
মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।
কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে।
সূত্র বলছে, সুইজারল্যান্ডের জেনেভায় বিকল্প স্থান নির্ধারণের কথা ভাবা হচ্ছে। নয়তো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই ফের বৈঠক হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে পরবর্তী সংলাপ হবে কি না, তা এখন পুরোপুরি তেহরানের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘বল এখন ইরানের কোর্টে।’
What's Your Reaction?