পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোন, কী আলাপ হলো?

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এসময় তিনি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।  রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে।  পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন। পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলোতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে  বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান। বার্তা

পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোন, কী আলাপ হলো?

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এসময় তিনি ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তারা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় উভয় পক্ষ বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন। পাশাপাশি বহুপাক্ষিক ফোরামগুলোতেও পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ফোনালাপে দুই দেশের জনগণের কল্যাণে একটি অগ্রসর ও ভবিষ্যতমুখী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে  বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এ আশা প্রকাশের সময় তিনি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow