পরাজয় মেনে নিয়ে সমর্থকদের উদ্দেশে মনীষা চক্রবর্তীর বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী পরাজয় মেনে নিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মনীষা চক্রবর্তী এমন মন্তব্য করেন। এর আগে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি যে গুজব, প্রার্থী নিজেই তা স্বীকার করেছেন। ডা. মনীষা চক্রবর্তী লেখেন, একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ কেন্দ্রে আমাদের প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৭৬। সবার এই আন্তরিক সমর্থন ও ভালোবাসা আমাদের শক্তি যোগাতে থাকুক। জনগণের ক্ষমতায়নের লড়াই চলবে।

পরাজয় মেনে নিয়ে সমর্থকদের উদ্দেশে মনীষা চক্রবর্তীর বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী পরাজয় মেনে নিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মনীষা চক্রবর্তী এমন মন্তব্য করেন।

এর আগে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি যে গুজব, প্রার্থী নিজেই তা স্বীকার করেছেন।

ডা. মনীষা চক্রবর্তী লেখেন, একটি অনলাইন গুজবের পরিপ্রেক্ষিতে জানাচ্ছি যে, বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে আমি বিজয়ী হইনি। তবে বিজয়ী না হলেও যে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট ব্যাপকভাবে বেড়েছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯০ কেন্দ্রে আমাদের প্রাপ্ত ভোট ১৪ হাজার। বরিশাল-৫ আসনে মোট কেন্দ্র সংখ্যা ১৭৬। সবার এই আন্তরিক সমর্থন ও ভালোবাসা আমাদের শক্তি যোগাতে থাকুক। জনগণের ক্ষমতায়নের লড়াই চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow