পিএসএলে দল পেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার, দেখুন কার পারিশ্রমিক কত?

পাকিস্তান সুপার লিগে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্রিকেটাররা। একাদশ আসরের নিলাম শুরুর আগে থেকেই যার প্রমাণ পাওয়া যায়। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৪ ক্রিকেটার। তাদের মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগেই, বাকি ৩ জন দল পেয়েছেন নিলামে। এই ৪ ক্রিকেটারের কে কত টাকা পারিশ্রমিক পাবেন?  পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় মোস্তাফিজকে দলে নেওয়ার সাথে সাথে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর। সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো মুস্তাফিজের সাথে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। মোস্তাফিজ পিএসএলে সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও ৩ বারের শিরোপাজয়ীরা। ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে

পিএসএলে দল পেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার, দেখুন কার পারিশ্রমিক কত?
পাকিস্তান সুপার লিগে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্রিকেটাররা। একাদশ আসরের নিলাম শুরুর আগে থেকেই যার প্রমাণ পাওয়া যায়। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৪ ক্রিকেটার। তাদের মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগেই, বাকি ৩ জন দল পেয়েছেন নিলামে। এই ৪ ক্রিকেটারের কে কত টাকা পারিশ্রমিক পাবেন?  পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় মোস্তাফিজকে দলে নেওয়ার সাথে সাথে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর। সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো মুস্তাফিজের সাথে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। মোস্তাফিজ পিএসএলে সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও ৩ বারের শিরোপাজয়ীরা। ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি।  মোস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার মতো।  গত পিএসএলে দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি। পিএসএলের দশম আসরে সাকিব ও মিরাজ ছিলেন লাহোরে, দুজন টুর্নামেন্টের শেষদিকে দলে ডাক পেলেও মিরাজ ম্যাচ খেলার সুযোগ পাননি। লিটন করাচি কিংসে ডাক পান, দলেও যোগ দেন। যদিও চোটের কারণে ছিটকে পড়েন, তারও খেলা হয়নি কোনো ম্যাচ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow