পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আটককৃতরা হলেন- একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)। মুকসুদপুর থানার কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে জনৈক আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। রিয়ান ডাব পাড়তে উঠলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি। কিন্তু রিয়ান বাড়ি না ফিরে আসলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়। এরপর মঙ্গলবার ভোর রাতে জন

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আটককৃতরা হলেন- একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে জনৈক আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। রিয়ান ডাব পাড়তে উঠলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এসময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি।

কিন্তু রিয়ান বাড়ি না ফিরে আসলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।

এরপর মঙ্গলবার ভোর রাতে জনৈক আওলাদ মোল্লার বাগানের মধ্যে পরিত্যক্ত পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ খোঁজে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow