পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়- বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার কোনো ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। এতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অন

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেডসহ বসার ব্যবস্থা এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়- বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকেরা সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রে তাদের জন্য নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার কোনো ব্যবস্থা নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়।

এতে আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা ও জন-দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড নির্মাণ বা স্থাপন, বসার জন্য প্রয়োজনীয় চেয়ার রাখার পাশাপাশি কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow