পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা আবুল মুন্সি

সাভারের আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন থানা কৃষক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তারা। এছাড়াও অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনির ব্যাবস্থা করা হয়। এবং তৃষ্ণার্ত অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবক সহ স্থানীয়রা। শিক্ষা-প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য ও থানা কৃষক দলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে এ কাজে অংশগ্রহণ করেন, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: মাসুদুর রহমান দেওয়ান, কৃষকদল নেতা মো: আনোয়ার হোসাইন, আব্দুল লতিফ, মো: সাব্বিব হোসেন আলাল, মো: খায়রুজ্জামান বতু ও মো: লিয়াকত হোসেন লিটন সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময়ে আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের আসা-যাওয়ার পথ সুগম করতে আমি ও আমার নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই ট্রাফিকের দ্বায়িত্ব পালন করতে পেরে খুবই আনন্দিত। এছাড়াও প্রখর গরমে কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের ছায়াস্থলের জন্য অস্থায়ী ছাউনীর ব্যবস্থা করা

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা আবুল মুন্সি

সাভারের আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন থানা কৃষক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তারা। এছাড়াও অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ছাউনির ব্যাবস্থা করা হয়। এবং তৃষ্ণার্ত অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবক সহ স্থানীয়রা।

শিক্ষা-প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য ও থানা কৃষক দলের সদস্য সচিব মো: আবুল হোসাইন মুন্সীর নিজস্ব অর্থায়নে এ কাজে অংশগ্রহণ করেন, প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: মাসুদুর রহমান দেওয়ান, কৃষকদল নেতা মো: আনোয়ার হোসাইন, আব্দুল লতিফ, মো: সাব্বিব হোসেন আলাল, মো: খায়রুজ্জামান বতু ও মো: লিয়াকত হোসেন লিটন সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময়ে আবুল হোসাইন মুন্সী বলেন, পরীক্ষার্থীদের আসা-যাওয়ার পথ সুগম করতে আমি ও আমার নেতাকর্মীদের সাথে নিয়ে নিজেই ট্রাফিকের দ্বায়িত্ব পালন করতে পেরে খুবই আনন্দিত। এছাড়াও প্রখর গরমে কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের ছায়াস্থলের জন্য অস্থায়ী ছাউনীর ব্যবস্থা করা হয়েছে এবং তীব্র তাপ-প্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি বিতরণ করেছি। আমি সামাজিক দায়বদ্ধতা থেকে এর আগেও সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের এই উদ্যোগ। সামনের দিনগুলোতে সাধারণ মানুষের পাশে থেকে আরও সমাজসেবা মূলক কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন এই নেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow