পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুন) সকালে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তির শিকার হন। করেন। পরে দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তির শিকার হন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়
গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুন) সকালে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তির শিকার হন। করেন। পরে দ্বিতীয় দফায় টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এর ফলে উপজেলার বিভিন্ন সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ অসংখ্য যাত্রী ও পথচারী চরম ভোগান্তির শিকার হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ওই কেন্দ্রের কিছু শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সময় আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করেন তারা। এ কারণে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে অনাগ্রহ প্রকাশ করে কেন্দ্র পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, তারা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চান না। তাদের দাবি, সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি কোনো কলেজকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।
দাবি আদায়ে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আইয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, আগামী মাসেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা কিছুটা জটিল। তবে শিক্ষার্থীরা যে আশঙ্কার কথা জানিয়েছে, সেসব বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
What's Your Reaction?