পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলে ব্যাংকাররা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে পারবেন। বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকার যদি ওই পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে তিনি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চপদে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। আরও পড়ুনঅডিটের জন্য নির্বাচিত ৭২৩৪১ আয়কর রিটার্নের তালিকা দেখবেন যেভাবে ব্যবসা সহজ করতে যেসব বাধা আছে, তিন মাসে সমাধান করা হবে: অর্থমন্ত্রী  এর আগে, অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এ শর্ত আরোপ করে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইএআর/কেএসআর

পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলে ব্যাংকাররা অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে পারবেন।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদমর্যাদার কোনো ব্যাংকার যদি ওই পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে তিনি ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ না হলেও অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চপদে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন
অডিটের জন্য নির্বাচিত ৭২৩৪১ আয়কর রিটার্নের তালিকা দেখবেন যেভাবে 
ব্যবসা সহজ করতে যেসব বাধা আছে, তিন মাসে সমাধান করা হবে: অর্থমন্ত্রী 

এর আগে, অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এ শর্ত আরোপ করে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং অভিজ্ঞ কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow