পর্নোগ্রাফি মামলায় মাওলানা মাসুদ গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে। তার বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে গোপন ভিডিও ধারণ করে ছড়িয়েছে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি আরও বলেন, এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে।  

পর্নোগ্রাফি মামলায় মাওলানা মাসুদ গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।

তার বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে গোপন ভিডিও ধারণ করে ছড়িয়েছে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরও বলেন, এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow