পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ

রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নামে গোলাপি রঙের টয়লেট নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।  বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ইজারার শর্ত ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি।   রাজধানীতে পশু হাটকে কেন্দ্র করে জনদুর্ভোগ বা যানজট হলে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে, এ কথাও জানিয়েছেন শফিকুল ইসলাম খান।   শফিকুল ইসলাম বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন সরিয়ে ফেলতে হবে। সবাই পরিবারের সদস্যদের নিয়ে যাতে স্বাচ্ছন্দে হাটে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে। এ সময় নারীদের জন্য প্রতিটি হাটে পিঙ্ক টয়লেট নামে গোলাপি রঙের টয়লেট নির্মাণের নির্দেশনাও দেন প্রশাসক।

পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ

রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নামে গোলাপি রঙের টয়লেট নির্মাণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। 

বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ইজারার শর্ত ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি।
 
রাজধানীতে পশু হাটকে কেন্দ্র করে জনদুর্ভোগ বা যানজট হলে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে, এ কথাও জানিয়েছেন শফিকুল ইসলাম খান।
 
শফিকুল ইসলাম বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন সরিয়ে ফেলতে হবে। সবাই পরিবারের সদস্যদের নিয়ে যাতে স্বাচ্ছন্দে হাটে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।

এ সময় নারীদের জন্য প্রতিটি হাটে পিঙ্ক টয়লেট নামে গোলাপি রঙের টয়লেট নির্মাণের নির্দেশনাও দেন প্রশাসক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow