পশুর হাটসংলগ্ন ব্যাংক বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) থেকে ঈদের আগের দিন বুধবার (২৭ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব শাখায় লেনদেন চলবে। রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখায় বিশেষ সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট ও রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাও এ সুবিধার আওতায় থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোরবানির পশুর হাটগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয় ও নগদ লেনদেনও বেড়ে যায়। তাই লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ ব্যবহার করে সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে। এদিকে, ঈদের আগে রোববার (২৪ মে) ছিল স্বাভাবিক ব্যাংক লেনদেনের শেষ কার্যদিবস। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থা

পশুর হাটসংলগ্ন ব্যাংক বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) থেকে ঈদের আগের দিন বুধবার (২৭ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব শাখায় লেনদেন চলবে। রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখায় বিশেষ সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট ও রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাও এ সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোরবানির পশুর হাটগুলোতে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয় ও নগদ লেনদেনও বেড়ে যায়। তাই লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ ব্যবহার করে সহজ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

এদিকে, ঈদের আগে রোববার (২৪ মে) ছিল স্বাভাবিক ব্যাংক লেনদেনের শেষ কার্যদিবস। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। এ দুদিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন চলবে ও শাখা খোলা থাকবে রাত ৩টা পর্যন্ত।

ইএআর/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow