পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মাঠে নেমে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঈদুল আজহা উপলক্ষে বসানো অস্থায়ী গরুর হাট শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন এমপি মাসুদ। এসময় তিনি বলেন, বাউফল পাবলিক ফিল্ড পৌর শহরের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের এ মাঠকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতা-কর্মীরা। মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে কোরবানির পশুর অস্থায়ী হাটের বর্জ্য পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মাঠে নেমে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বাউফল পাবলিক ফিল্ডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঈদুল আজহা উপলক্ষে বসানো অস্থায়ী গরুর হাট শেষে মাঠজুড়ে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন এমপি মাসুদ।

পশুর হাটের ময়লা নিজেই পরিষ্কার করলেন এমপি মাসুদ

এসময় তিনি বলেন, বাউফল পাবলিক ফিল্ড পৌর শহরের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের এ মাঠকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ আহমেদ খান, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাসেল মাহমুদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow