পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

টানটান উত্তেজনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে ১৫২টি আসনে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি নির্বাচনী উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যজুড়ে বহুস্তরীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধাপে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কয়েকটি এলাকায় ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা; পাশাপাশি মুর্শিদাবাদের একাধিক আসন এবং নন্দীগ্রাম। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু

পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

টানটান উত্তেজনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে ১৫২টি আসনে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি নির্বাচনী উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যজুড়ে বহুস্তরীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ধাপে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কয়েকটি এলাকায় ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও মালদা; পাশাপাশি মুর্শিদাবাদের একাধিক আসন এবং নন্দীগ্রাম।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও গত রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের এই নির্বাচন এবার দুটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম দফার পর দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow