পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনোনীত হলেন শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নামে সবার সমর্থন আসে। খবর দ্য হিন্দুর।
বৈঠকের সভাপতি অমিত শাহ বলেন, বিজেপি বিধায়ক দলের পক্ষ থেকে পাওয়া সব প্রস্তাবই শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল।
শনিবার (৯ মে) রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।